1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম বরিশালের নাফিস - আজকের কাগজ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুটবলের মাঠ পেরিয়ে ব্যবসায়ও মেসির সাম্রাজ্য ও আধিপত্য আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ! ২৯ দেশ নিয়ে চীনের নতুন ‘এআই জোট’ ছাত্র-জনতার বিজয় ১৭ বছরের ক্ষোভের ফল: সমাজকল্যাণ মন্ত্রী সোনাহাট বন্দরে মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ গ্রেপ্তার মাল্টিমিডিয়া জার্নালিষ্ট ফুটবল টুর্ণামেন্ট – ২০২৬ অনুষ্ঠিত সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ৩ নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে হত্যা, হাসিনাসহ গ্রেফতার-২ কাস্টমস সার্ভার হ্যাক করে বিভিন্ন জালিয়াতি চক্রের অন্যতম সদস্য সেজানকে গ্রেপ্তার কুমিল্লা বিজিবি’র অভিযানে ৩৩ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি জব্দ দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী

রুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম বরিশালের নাফিস

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ৭:৩৭ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বরিশালের মেধাবী শিক্ষার্থী আজিজুল হক নাফিস। দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে প্রথম হয়ে তিনি বরিশালবাসীর জন্য গর্বের উপলক্ষ হয়ে উঠেছেন।

নাফিস বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। শৈশবকাল থেকেই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও গভীর মনোযোগের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে তিনি এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছান।

রুয়েটে প্রথম হওয়ার পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন নাফিস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি ৪র্থ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষায় ৩য় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষায় ২৫তম স্থান অর্জন করেন। দেশের প্রায় সব মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তাঁর শীর্ষস্থান অর্জন অধ্যবসায়, লক্ষ্যনিষ্ঠা ও ধারাবাহিক পরিশ্রমেরই প্রতিফলন।

বরিশাল থেকে উঠে আসা এই কৃতী শিক্ষার্থীর অর্জন দেশের অসংখ্য শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

এই বিভাগের আরো খবর