শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজ চক্রবর্তীর সঙ্গে চার বছরের সম্পর্ক নিয়ে যা বলেছিলেন মিমি চক্রবর্তী যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইসলামিক ফাউন্ডেশনে ৩ মাস মেয়াদি আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু জঙ্গি নাটক সাজানোর নেপথ্যে গোয়েন্দা কর্মকর্তাদের ইন্ধন শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী

রুয়েটের ভর্তি পরীক্ষা পেছালো ২৮ জানুয়ারিতে

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:০২ পিএম
Advertisement
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রুয়েট ক্যাম্পাস এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এই দুই কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রায় ১৮ হাজার শিক্ষার্থী।

আজ বুধবার (১৮ নভেম্বর) রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এসময় শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড থাকতে হবে।

এছাড়াও প্রার্থীকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে মোট ন্যূনতম জিপি ১৩.০০ থাকতে হবে। তবে এই তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ অর্জন করতে হবে।

অন্যদিকে, জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রেও নির্ধারিত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। তাদের জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর অথবা এর পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

উল্লেখ্য এর আগে প্রাথমিক ভাবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৪ জানুয়ারি। আজকের মিটিংয়ে এ তারিখ পরিবর্তিত হওয়ায় শিক্ষার্থীরা আরও দুই সপ্তাহ সময় পাবেন চূড়ান্ত প্রস্তুতির। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই বিভাগের আরো খবর