1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
রেলস্টেশন থেকে চার শিশু সহ অপহরণকারী আটক - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই ফ্লাইদুবাইয়ের আকাশে শ্বাসরুদ্ধকর ৩০ সেকেন্ড: যেভাবে রক্ষা পেলেন ১৭৪ যাত্রী রাজবাড়ীতে মানবপাচারের দায়ে পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

রেলস্টেশন থেকে চার শিশু সহ অপহরণকারী আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ১:৩৭ পিএম
শেয়ার করুন

চার‌ শিশুসহ অপহরণকারীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুকে উদ্ধার করা। এ সময় অপহরণকারী আদুরী বেগম নামে এক নারীকে আটক করা হয়।
শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। গ্রেপ্তার আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামের মনছুর আলীর স্ত্রী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে চার শিশু নিখোঁজের ঘটনা এলাকার ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশকে জানানো হলে শুক্রবার বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নেয়। পরে রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার চার শিশু হলো- মমিনুল ইসলামের ছেলে ইসমাইল (৪) মকবুল হোসেনের ছেলে রিফাত (৬) আখিফুল ইসলামের মেয়ে আখি মনি (৮) ও মমিনুর ইসলামের মেয়ে মিনু (১২)।
রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, শুক্রবার রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, উদ্ধার ৪ শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসমিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরো খবর