
লালমনিরহাটে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশের একটি ট্রাকে ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলার হাড়িভাঙ্গা মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগ্রাম বার্নীর মেলায় দায়িত্ব পালনের জন্য লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে পুলিশের একটি ট্রাক ১৫ জন সদস্যকে নিয়ে রওনা দেয়। পথে হাড়িভাঙ্গা মাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাদের বাহনটিকে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে ১৫ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৯ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সদস্যরা হলেন-এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেশ চন্দ্র, কনস্টেবল সাইফুল ইসলাম, কনস্টেবল মোজাম্মেল হোসেন, কনস্টেবল সবুজ মিয়া ও কনস্টেবল মানিক।
লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন,কনস্টেবল নয়ন, চালক কনস্টেবল জাফর, কনস্টেবল শাহাদত, লুৎফর, ইলিয়াস ও মোস্তফা।এছাড়া এসআই আবু বকর, নায়েক রাহিনুল ও নায়েক শাখাওয়াত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করে। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক সোহানকে আটক বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী।