1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৮:০৮ পিএম
শেয়ার করুন

“শিক্ষা দক্ষতায় সচেতন কিশোরী, সুরক্ষিত আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির আয়োজনে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সহায়তা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামান, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, গবরীকুড়া মেঘনা সিবিও’র সভাপতি শাহানা ইয়াসমিন এবং সীডস কর্মসূচির শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর আশার আলো সিবিও’র সভাপতি সুবেদা বেগম। সমাবেশে শ্রীবরদী উপজেলার বিভিন্ন সংলাপ কেন্দ্রের কিশোরীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কিশোরীদের শিক্ষা, দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি, সচেতনতা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কিশোরীদের নিয়মিত শিক্ষা গ্রহণের পাশাপাশি জীবনদক্ষতা অর্জন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরো খবর