1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সংসদে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে আন্দোলনে যেতে হবে - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

সংসদে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে আন্দোলনে যেতে হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন

সংসদের ভেতরে সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সমাধান চান বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তবে কোনো কারণে সংসদের ভেতরে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে তখন স্বাভাবিকভাবেই রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা সেটা চাই না বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৫ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আজ যেহেতু বিষয়টি সংসদে উত্থাপন করেছি এবং স্পিকার তা বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতায় এখন বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে।

প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ ব্যাপারে আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে শুনেছি, আমি সঠিক জানি না। সেটা এখন কী হবে না হবে তিনি এই ব্যাপারে পরিষ্কার কিছু বলেনি। আমরা এটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের বিষয় মনে করি না। আমরা মনে করি এটা সংসদের বিষয়, এখানে সমাধান হোক। তারপরেও যদি সেখানে কথা ওঠে আমরা দেখবো।

জামায়াত আমির বলেন, ২০২৬ সালে কোনো ভোট ছিল? এটা তো ছিল না। এই প্রেসিডেনশিয়াল অর্ডার, একই অর্ডার। এই একই অর্ডারের মাধ্যমে যেটা হয়েছে, একাংশকে সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেকাংশ বাইরে গেলে মানবেন না। না মানলে দুইটাই না মানেন। আর মানলে তো দুটোই মানতে হবে।

তিনি আরও বলেন, আজকে অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি। তখন স্পিকার এক ঘণ্টা পরে আমাদেরকে স্লট দিয়েছিলেন। গত বছরের ১৩ নভেম্বর জারি করা এই আদেশ, আমরা পুরাটাই সেখানে পড়ে শুনিয়েছি। আমরা বলেছি, আজকে শেষ দিন, পঞ্জিকা দিবস, এর সমাধান আমরা চাই।

জামায়াত আমির বলেন, আমরা শপথ নিয়েছি। আমাদের শপথের কী হবে? যারা শপথ নেননি, তারা কখন শপথ নেবেন? সেই সংস্কার পরিষদের অধিবেশন কখন ডাকা হবে? গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা? শতকরা ৭০ ভাগ জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কী হবে?

এই বিভাগের আরো খবর