1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
শাহআলী থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ সুমন পলাতক, “দায়িত্বে অবহেলার অভিযোগ পুলিশের.! সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ যৌতুকের জন্য স্ত্রী-কন্যা নিহতের ঘটনায় স্বামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির মহেশখালীতে ট্রলি উল্টে চালক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ২:১৪ পিএম
শেয়ার করুন

রাজধানীর চকবাজারের শাহজাহান ইমাম টাওয়ারে সোমবার (২৬ অক্টোবর) সকালে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ব্যাংকটির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। সেখানে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। আপনি কি পুলিশ হাউজিংয়ের ভেতরে গোপনে গিয়ে মদ খাবেন, মাতলামি করবেন, কোকেন-হিরোইন গ্রহণ করবেন। অথচ এই কনস্টেবলই তৃণমূল পর্যায়ে আপনাকে সেবা দিচ্ছে। ওর সঙ্গে ঝামেলা হলেই বলেন পুলিশ খারাপ।

আইজিপি বলেন, পুলিশ কঠোর হলে যেমন ‘ফ্যাসিস্ট পুলিশ’ বলে তকমা দেওয়া হয়, তেমনি নীরব থাকলে ‘দুর্বল পুলিশ’ হিসেবে সমালোচনা করা হয়। অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কাছ থেকে যথাযথ অনুমতি এবং প্রয়োজন সাপেক্ষে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে তিনি সাফ জানিয়েছেন। তিনি আরও বলেন, পুলিশকে যদি আইন প্রয়োগের সুযোগ না দেওয়া হয় এবং ক্ষমতায়ন না করা হয়, তবে সমাজে শান্তি বজায় রাখা অসম্ভব।

ব্যাংকিং খাতের অনিয়ম নিয়ে আইজিপি বলেন, ইসলামে সুদ ও ঘুষ হারাম।

প্রকৃত ইসলামিক ব্যাংকিং হতে হবে অংশীদারিত্ব ও স্বচ্ছতার ভিত্তিতে। অতীতে ব্যাংকিং খাতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের প্রতারিত করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং ও সুপারভিশন কার্যকর না হলে আইন দিয়ে কোনো কিছু নিয়ন্ত্রণ সম্ভব নয়। পাশাপাশি গ্রাহক ও বাস্তবায়কারী উভয় পক্ষকেই নৈতিকতার চর্চা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমান ব্যবস্থাপনার অধীনে গ্রাহকদের আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস-এর ওপর নজরদারি বাড়ানোর তাগিদ দেন। প্রকৃত ইসলামিক ব্যাংকিং হতে হবে সম্পূর্ণ সুদুমুক্ত, যেখানে থাকবে অংশীদারিত্ব (পার্টনারশিপ), নৈতিকতা এবং ফেয়ার বিজনেস বা স্বচ্ছ জবাবদিহিতা। তৎকালীন সরকারি দলের নেতারা মাদক থেকে মাসোহারা পেতেন এবং পুলিশেরও কিছু সদস্য এতে জড়িত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আইজিপি বলেন, পুলিশ অকার্যকর করার যে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। পুলিশ সদস্যদের কেউ অপরাধে জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হচ্ছে না; গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দেশ পরিচালনাকারীদের আমলে পুলিশ সদস্যদের একাংশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, যা এখন পরিষ্কার করা হচ্ছে। আইজিপি অভিযোগ করে বলেন, ‘গত ১৭ বছর ধরে যারা নেতৃত্ব দিয়ে দেশকে অকার্যকর করেছে, তাদের আমলেই পাড়ায়-মহল্লায় মাদকের বিস্তার ঘটেছে।

নাগরিক সমাজের সাম্প্রতিক বিবৃতি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে আইজিপি প্রশ্ন রাখেন, ১০১ জন নাগরিক গোপনীয়তার কথা বলছেন কিন্তু সংবিধানের কোথাও কি লেখা আছে যে পুলিশের হাউজিংয়ে গিয়ে মাদক সেবন বা অসামাজিক কার্যকলাপ করার অধিকার কারও আছে? স্বাধীনতা মানেই যা ইচ্ছা তা করার সুযোগ নয়, সবাইকে আইনের আওতায় থাকতে হবে বলে তিনি সতর্ক করেন।

পুলিশে অশিক্ষিত লোক নিয়োগের সমালোচনার জবাবে তিনি বলেন, কনস্টেবল পর্যায় থেকেই শিক্ষিত জনবল প্রয়োজন, কারণ তাদের সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্যর্থ হলে বা ইন্ডাস্ট্রিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে পুলিশের সঙ্গেই সংঘাত হয়, কিন্তু সব দায় পুলিশের ওপর চাপানো অন্যায্য। তিনি স্মরণ করিয়ে দেন যে, সংবিধান অনুযায়ী পুলিশের কাজের ওপর চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে। গুজব ও মিথ্যা প্রচারণায় কান না দিয়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।’।

জুলাই অভ্যুত্থানের পর পুলিশের ডিউটি করার যে ভীতি ছিল, তা কাটিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, শরী’আহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার এই যাত্রা গ্রাহকদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।

এই বিভাগের আরো খবর