1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাদুল্লাপুরে বয়স্ক ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ - আজকের কাগজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইন অনুমোদন মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল হাটহাজারীতে দিনদুপুরে এক যুবককের উপর গুলিবর্ষণ মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মিঠু গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীসহ আটক ৩ ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

সাদুল্লাপুরে বয়স্ক ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৭:০৭ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের সহায়তায় বয়স্ক ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকৌশল কার্যালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপকারভোগীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।

এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রওজাতুন জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মেনাজসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরা বলেন,এসব হুইলচেয়ার চলাচলের জন্য অক্ষম ও অসহায় মানুষজন পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা সহজ হবে। তারা আরো বলেন,সমাজের অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমিত সম্পদের মধ্যেও প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান। তারা জানান, দীর্ঘদিন ধরে জীবন চলার পথে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। হুইলচেয়ার পাওয়ায় এখন দৈনন্দিন কাজকর্ম ও প্রয়োজনীয় চলাফেরা অনেকটাই সহজ হবে।

উপকারভোগীরা এ ধরনের মানবিক সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল কার্যালয় ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, সরকারি এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও বেশি অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম সম্প্রসারণেরও দাবি জানান তারা।

এই বিভাগের আরো খবর