
নওগাঁর সাপাহারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সাপাহার উপজেলার জবই গ্রামে মাদক চালানের পরিকল্পনা চলছে এ তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলা ডিবির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
মাদকবিরোধী অভিযান চলাকালে ডিবি পুলিশের একটি টিম জবই গ্রামের এক ব্যক্তির বাঁশঝাড়ের পাশে এক ব্যক্তিকে মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করতে দেখে। পরে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে রাজপুর ত্রিশুলডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুহুল (৩৯)-এর দেহ তল্লাশি করা হয়।
এ সময় তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply