বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হেরে ধবলধোলাই বাংলাদেশ বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন পার্লামেন্টে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি ইসরাইলি মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্য মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, মোট মৃত্যু ৮১৬

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৮১৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাম ও উপসর্গের রোগী ৬৯১ জন জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৫ হাজার ২৭২ জন। আর হামের উপসর্গ পাওয়া গেছে ৬১৩ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

এই বিভাগের আরো খবর