1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবশেষে প্রথমবারের মতো স্বীকার করল ইরান - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

অবশেষে প্রথমবারের মতো স্বীকার করল ইরান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ১:০৪ পিএম
শেয়ার করুন

অবশেষে প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করল ইরান। তবে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে তারা রাশিয়ায় ড্রোন সরবরাহ করেছিল। আজ শনিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট, ইরানের এসব ড্রোন দিয়ে রুশ বাহিনী ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাইয়ান বলেন, ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে অল্প সংখ্যক ড্রোন রাশিয়ায় পাঠানো হয়।

হোসেইন আমির-আব্দোল্লাইয়ানের বরাত দিয়ে আইআরএনএ সংবাদ সংস্থা বলেছে, কিছু পশ্চিমা দেশ দাবি করে- ইরান ইউক্রেনের যুদ্ধে সাহায্য করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করেছে। এর মধ্যে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর তথ্য সম্পূর্ণ ভুল। ড্রোন পাঠানোর বিষয়টি সত্য এবং ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাস আগে আমরা রাশিয়ায় কিছু সংখ্যক ড্রোন পাঠিয়েছি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে বেসামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশটির বিদ্যুৎ স্থাপনা ও বাঁধে। ইরানের তৈরি শাহেদ ১৩৬ ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয় বলে প্রতিবেদনে বলা হয়। তবে রাশিয়া ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে।

আব্দোল্লাইয়ান আরও জানান, দুই সপ্তাহ আগে তেহরান এবং কিয়েভ ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগের বিষয়ে আলোচনা করতে রাজি হয়। তবে শেষমেশ ইউক্রেন এই আলোচনায় বসে নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ শনিবার পর্যন্ত টানা ২৫৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

এই বিভাগের আরো খবর