1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চসিক প্রশাসক |: বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট শ্রম মন্ত্রণালয়ে বেপরোয়া সচিবের পিও শামীম মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, পুলিশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম বন্দরে পাঁচ শতাধিক শ্রমিকের কর্মবিরতি আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ফেলিক্স গায়ার্দোর জীবনাবসান শীতে গ্যাসসংকটের মুখে ইরান, ক্ষতিগ্রস্ত উৎপাদন সক্ষমতা গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক বিধিনিষেধ শিথিলতায় পরিবেশের ঝুঁকি বাড়ছে

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৩৯ এএম
শেয়ার করুন

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের গোয়েন্দা তথ্যে জানা গেছে, ডিসেম্বর মাসকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য নিষিদ্ধ ঘোষিত এই দলটি ধারাবাহিক পরিকল্পনা হাতে নিয়েছে। তবে পুলিশের দাবি, দলটির যাবতীয় কৌশল তাদের জানা রয়েছে এবং সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা জানান, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে একটি নির্দিষ্ট দল বা এর অঙ্গসংগঠনের লোকজন জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

গোপালগঞ্জের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির পর পুলিশ ও অন্যান্য বাহিনীর তৎপরতা কয়েক গুণ বাড়ানো হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার মহড়া চালানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তারা অন্য কোথাও অস্থিতিশীলতা তৈরির সুযোগ খুঁজছে। এরই মধ্যে গোপালগঞ্জে যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় শতাধিক নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশের সদস্য সংখ্যা দ্বিগুণের বেশি বাড়িয়ে দুই হাজার ছাড়িয়েছে এবং বিজিবির টহল ৪ প্লাটুন থেকে বাড়িয়ে ১০ প্লাটুনে উন্নীত করা হয়েছে। এছাড়া এসআরবির পেট্রল টিম একটির বদলে চারটি করা হয়েছে। বিজিবির মোতায়েন ৬ প্লাটুন থেকে বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, কোনো সাধারণ মানুষ যেন এই অভিযানে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাঙচুর ও বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানী অচল করার যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতে সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। বাস বা ট্রাকে করে দূরপাল্লা থেকে নাশকতাকারীদের জড়ো হওয়ার পথ সংকুচিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে কর্মী ও ক্যাডারদের ঢাকায় এনে জড়ো করার পরিকল্পনা থাকতে পারে।

তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান উসকানিমূলক কর্মকাণ্ড মূলত ঢাকাকে অচল করে দেওয়ার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত তল্লাশি চলছে। বিশেষ করে আবাসিক হোটেল ও মেসগুলোতে আকস্মিক অভিযান চালানো হচ্ছে। নাশকতার মূল পরিকল্পনাকারী এবং মাঠপর্যায়ের কর্মীদের পাশাপাশি অর্থ জোগানদাতাদের শনাক্তেও কাজ করছে পুলিশ। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে অভিযান চালাচ্ছে।

গোয়েন্দা সূত্র আরও জানায়, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ ও দ্বিতীয় সারির নেতারা লন্ডন, ভারত ও অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি নাশকতার নির্দেশনা দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে কলকাতার নিউটাউন ও রাজারহাট এলাকায় দলটির নেতাদের গোপন বৈঠকের তথ্য মিলেছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শেখ হাসিনার ফোনালাপ ও সাজানো ছবি ছড়িয়ে দিয়ে কর্মীদের সক্রিয় করার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে। সূত্রের ভাষ্য, বিদেশ থেকে ভার্চুয়ালি ও গোপন বৈঠকের মাধ্যমে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির রূপরেখা তৈরি করা হচ্ছে।

ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, রোববার গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই সময় পার্শ্ববর্তী ফরিদপুর, পিরোজপুর ও বাগেরহাট থেকে লোক আনা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধারণা, এটি ছিল ১৯ নভেম্বরের কথিত কর্মসূচির একটি পরীক্ষামূলক মহড়া। রোববার গোপালগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেন।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছেন, নিষিদ্ধ দলের যেকোনো তৎপরতা দমনে পুলিশ পুরোপুরি সতর্ক। অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক নাজমুস সাকিব জানান, সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় আনসার বাহিনী মাঠে কাজ করছে। শুধুমাত্র গোপালগঞ্জেই ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা এবং যেকোনো ধরনের অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এই বিভাগের আরো খবর