1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম বন্দরে পাঁচ শতাধিক শ্রমিকের কর্মবিরতি - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট শ্রম মন্ত্রণালয়ে বেপরোয়া সচিবের পিও শামীম মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, পুলিশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম বন্দরে পাঁচ শতাধিক শ্রমিকের কর্মবিরতি আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ফেলিক্স গায়ার্দোর জীবনাবসান শীতে গ্যাসসংকটের মুখে ইরান, ক্ষতিগ্রস্ত উৎপাদন সক্ষমতা গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক বিধিনিষেধ শিথিলতায় পরিবেশের ঝুঁকি বাড়ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহীদ হৃদয়ের ব্যাটে নজরকাড়া সেঞ্চুরি

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম বন্দরে পাঁচ শতাধিক শ্রমিকের কর্মবিরতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১২:০৯ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় আকস্মিক কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ারটেকের কর্মীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেছেন। ফলে বন্দর দিয়ে পণ্য ওঠানামার কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে কোম্পানিটি তাদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করছে না। বারবার তাগাদা দেওয়ার পরও কর্তৃপক্ষ বকেয়া মেটানোর ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শ্রমিকদের দাবির তালিকায় রয়েছে বকেয়া বেতন, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, দুই ঈদের বোনাস এবং সরকারি ছুটির দিনে কাজ করার পারিশ্রমিকসহ বিভিন্ন আর্থিক বকেয়া। সেই বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা।

শ্রমিক মো. ফারুক জানিয়েছেন, এই কর্মবিরতির জেরে বর্তমানে বন্দরের সাতটি বার্থের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। ওই বার্থগুলোতে পণ্যবাহী সাতটি জাহাজ অলস বসে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিলেও শ্রমিকরা তাতে রাজি হননি। আন্দোলনকারীদের সাফ কথা, বন্দর চেয়ারম্যান নিজে ঘটনাস্থলে এসে সরাসরি তাদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করা হবে না।

দীর্ঘদিন ধরে ন্যায্য পাওনা না পেয়ে নিরুপায় হয়েই তারা এই কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন শ্রমিক সোহেল। শ্রমিকদের দাবিগুলো যৌক্তিকভাবে সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত বন্দরের কার্যক্রমে অচলাবস্থা কাটবে না বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর