1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউনিলিভার বাংলাদেশের নতুন ডিরেক্টর হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শেনজেনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক তেঁতুলিয়ায় মৌসুমি সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড পটুয়াখালীতে ৭ আওয়ামী লীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ দুর্নীতি ও অসদাচরণ: পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সবুজ পিচে কেন মোহাম্মদ সিরাজকে বাদ দিল ভারত? ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের নথিপত্র সংরক্ষণের নির্দেশ ডেমোক্র্যাটদের কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায় ১৬ পদে নিয়োগ: আবেদন শুরু ১ ডিসেম্বর ইরাকে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও চট্টগ্রামে নানা স্থানে আতঙ্ক

ইউনিলিভার বাংলাদেশের নতুন ডিরেক্টর হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ২:০৯ পিএম
শেয়ার করুন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তাদের ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে মোহাম্মদ শহীদুল ইসলামকে নিয়োগ দিয়েছে। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এই নতুন দায়িত্ব কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও কাজ করবেন। ১৫ নভেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।

দীর্ঘ কর্মজীবনে শহীদুল ইসলাম ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। ব্যবসায়িক জটিলতা নিরসন, নিয়ন্ত্রণমূলক চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং করপোরেট সুনাম ও অংশীজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।

ইউনিলিভারে যোগ দেওয়ার আগে শহীদুল ইসলাম সিনজেনটা বাংলাদেশে একই পদে অর্থাৎ ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) সদস্য ছিলেন। এছাড়াও তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

শিক্ষাজীবনে শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন। এর বাইরেও তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

তাঁর নিয়োগ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রণমূলক পরিবেশ সম্পর্কে তাঁর গভীর জ্ঞান রয়েছে, যা ইউনিলিভারের ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে।

এই বিভাগের আরো খবর