1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও চট্টগ্রামে নানা স্থানে আতঙ্ক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায় ১৬ পদে নিয়োগ: আবেদন শুরু ১ ডিসেম্বর ইরাকে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও চট্টগ্রামে নানা স্থানে আতঙ্ক চাঁদপুরের মতলবে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলন, ন্যায্য দামের প্রত্যাশায় স্থানীয় কৃষকরা চাকরি ছেড়ে কৃষিতে বিপ্লব গাইবান্ধার গোলাম কিবরিয়ার ইসরাইল সফরের পর সৌদি মন্ত্রীর সাথে বৈঠক সেন্টকম প্রধানের শিক্ষামন্ত্রী: শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ

ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও চট্টগ্রামে নানা স্থানে আতঙ্ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম
শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িটিতে কেয়ারটেকার ছাড়া কেউ ছিলেন না। স্থানীয়রা বাড়ির অভ্যন্তরে আগুন জ্বলতে দেখলে মুহূর্তেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

একই রাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। পাঁচলাইশ থানা পুলিশ প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে তল্লাশি চালায়। নওফেলের বাসস্থানে গত ৫ আগস্টের পর থেকে একাধিকবার অগ্নিসংযোগ ও অভিযানের ঘটনা ঘটেছে। অন্যদিকে, কোতোয়ালী থানা পুলিশ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসভবনে অভিযান চালায়। এটিই ছিল তার বাসায় প্রথম পুলিশি অভিযান। উল্লেখ্য, সরকার পতনের পর থেকে আজম নাছির আত্মগোপনে থাকলেও তার অনুসারীরা সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় নগরীর নিউ মার্কেট মোড় এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং হাটহাজারী সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। অপরদিকে, কর্ণফুলী থানার মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে একটি বাস তুলে দেওয়া হলে কমপক্ষে সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।

এদিন সন্ধ্যা থেকেই আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপিপন্থী নেতা-কর্মীরা পাল্টাপাল্টি শোডাউন করেছে। এসব রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এই বিভাগের আরো খবর