1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত - আজকের কাগজ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংসের মালিক তাওহিদ হৃদয় চট্টগ্রামে আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা: আহত ৬ সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাহুল: তাঁদের আমি পাগল করে দেব দেশ যেন আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান অভিষেকের বাড়িতে বিজেপির সশস্ত্র হামলার অভিযোগ, অস্বীকার দলের চিম্বুকে পরিচ্ছন্নতা অভিযানে ম্রো জনগোষ্ঠীর সংহতি ও উৎসবমুখর পরিবেশ প্রধানমন্ত্রী: ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা জামায়াতের জেলা ও মহানগর নেতৃত্বে বেশিরভাগই আগের আমির

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৯:০৯ এএম
শেয়ার করুন

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দমনে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে জানানো হয়েছে, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের এই বিশেষ অভিযানে হুথিদের উল্লেখযোগ্য সামরিক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, এখন পর্যন্ত সরকারি বাহিনী প্রায় ১ হাজার ৩০০টি সফল হামলা পরিচালনা করেছে। এই সামরিক তৎপরতায় হুথিদের ১৩২টি সাঁজোয়া ইউনিট, বিভিন্ন যানবাহন ও ভারী অস্ত্রশস্ত্র ধ্বংস বা অকার্যকর করা হয়েছে।

গত ৫ অক্টোবর রাজধানী সানা এবং হুথিদের দখলে থাকা বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এ অভিযান শুরু হয়। অভিযানের এক মাস পেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যে এখন পালটাপালটি হামলা ও অবস্থান ধরে রাখার তীব্র লড়াই চলছে। সংঘাতটি বর্তমানে এক দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির পর্যায়ে উপনীত হয়েছে বলে পর্যবেক্ষণে দেখা গেছে।

এই বিভাগের আরো খবর