বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও শেখ হাসিনার নির্দেশে দেশে ফের রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে: রিজভী দাম বাড়ল সয়াবিন তেলের প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন

কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:২২ পিএম
Advertisement
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সংস্থাটির সফিপুর শাখা কার্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফেরদৌসুর রহমান, ডা. আরিফ হোসনে, ডা. রাসেল সরকার, ডা. মেহেদী হাসান লিমন, ডা. নয়ন কুমার, ডা. ফজলুর রহমান ও ডা. হিমেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আক্তার, জোনাল হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রহিদুল ইসলাম, সফিপুর শাখা ব্যবস্থাপক মো. সাইদুর রহমান, হিসাবরক্ষক গাউছুল আজম এবং সিনিয়র ক্রেডিট কর্মকর্তা মো. শাহাদাত হোসাইনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনা করে আসছে। ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠিত এ সংস্থাটি দেশের বিভিন্ন শাখার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় নয়ারহাট জোনের সফিপুর শাখায় এ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
এ কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। পাশাপাশি মা ও শিশুস্বাস্থ্য সচেতনতা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
পিএমকে কর্তৃপক্ষ জানায়, শাখার গ্রাহকসহ এলাকার মা ও শিশু এবং সব বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে তাদের।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এই বিভাগের আরো খবর