বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও শেখ হাসিনার নির্দেশে দেশে ফের রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে: রিজভী দাম বাড়ল সয়াবিন তেলের প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ সিরাপ জব্দ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৬:৩৬ পিএম
Advertisement
শেয়ার করুন

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মথুরাপুর বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর বাগানবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।

এই বিভাগের আরো খবর