1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে ভিসি'র পদত্যাগ দাবি - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটে চিতা বাঘের আক্রমণে আহত তিন, সীমান্তে আতঙ্ক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু বরিশালে গৃহবধূকে নিরাপত্তা ঘটনায়, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার দাবি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প আইসক্রিম সিনেমার আড্ডায় স্মরণ করা হলো প্রয়াত শিল্পীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে টার্গেট করে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল ! পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু ‘নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না’

কুড়িগ্রামে ভিসি’র পদত্যাগ দাবি

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ২:১৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ রোববার (২০ অক্টোবর) সকালে কেসি রোডস্হ কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ভিসি জাকির হোসেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগ কৃত। আওয়ামী লীগের দলীয় একাধিক পদধারী এবং দুর্নীতিগ্রস্ত। ছাত্র-জনতার আত্মদানে অর্জিত দ্বিতীয় স্বাধীন বাংলার পলাতক আওয়ামী দোসরদের গোপন সহযোগিতায় তিনি প্রশাসন পরিচালনা করে আসছেন।

দেশের এই দ্বিতীয় স্বাধীনতার সুফল ধরে রাখতে ভিসি জাকির হোসেনের পদত্যাগ জরুরি হয়ে পরেছে। এমত অবস্হায় আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে ভিসি জাকির হোসেনকে অপসারণের একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদষ্টা বরাবর পাঠানোর ঘোষণাও দেন ছাত্র জনতা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আলম, ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, শিপন সরকার, আব্দুর রাজ্জাক রাজ, রাগিব পাটোয়ারী, খন্দকার আল ইমরান, মাহমুদুল হাসান লিমন প্রমুখ।

এই বিভাগের আরো খবর