
প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লায়
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার কুমিল্লা টাউনহল ময়দানে প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন,
বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তারের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,মোহাম্মদ সামছুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেলার ষ্টল পরিদর্শন করেন।