1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি'র অভিযানে ৬০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অভিযানে ৬০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৮:০৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(৫ মে ) আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নানকরা নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৬০ লক্ষ ৩৫ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)তথ্যটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
নিশ্চিত করেছে। উল্লেখ্য, জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

এই বিভাগের আরো খবর