1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় দুই হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার - আজকের কাগজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতার গাড়ি দেখে মারমুখী বিজেপি কর্মীরা, ‘চোর-চোর’ স্লোগান ঢামেকে পুলিশ-এনএসআই যৌথ অভিযান, ৪৫ দালাল আটক এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে : আইনমন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি ৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দায়িত্বে জাহিদ ও মিজান রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

কুমিল্লায় দুই হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলনেতা আবদুর রাজ্জাক রুবেল ও ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ হত্যা মামলার আসামী মোকবুল হোসেন মুকুল চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার গুনাইঘর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা
আবদুর রাজ্জাক রুবেল এবং গুলিতে আহত অবস্থায় একমাস পরে মারা যায় ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ। ওই দুই মামলায় এজহার নামীয় আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোকবুল হোসেন মুকুলকে।
আন্দোলনে সরকার পতনের পর তিনি পালিয়ে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মাহমুদকে। সোমবার তিনি ইউনিয়ন পরিষদে আসার খবর পেয়ে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মোকবুল হোসেন মুকুল বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ সকল মামলার এজহারভুক্ত আসামি। সোমবার সকলে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর