
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে দুইটি মোটর সাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম ও মো. হাফিজ (৩০)। এদের মধ্যে সাইফুল ইসলাম মানিকছড়ি থানার উপ-পরিদর্শক। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. লিয়াকতের ছেলে। মো. হাফিজ পথচারী বলে জানা গেছে। তিনি মানিকছড়ির ফকিরটিলা এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে। এতে আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।