
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় আব্দুস সোবহান (৩০) নামের এক যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোবহান স্থানীয় বাসিন্দা নুর ইসলামের ছেলে। তাদের হত্যা মামলায় কোটে প্রেরণ করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক নুরুল আলম আশিক জানান, স্বজনদের তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়। পুলিশের ধারণা, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় পুলিশ ও এসআরবি যৌথ অভিযানে জড়িত সন্দেহে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগমকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নিহত আব্দুস সোবহানের বিরুদ্ধে অতীতে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা চলমান ছিল। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলমান রয়েছে।