1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জনবল সংকটে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সেটি রোগাক্রান্ত হয়ে পড়েছে: ৫ লক্ষ লোকের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে ক্ষোভ নাহিদ ইসলামের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ টেকনাফে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর জনবল সংকটে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সেটি রোগাক্রান্ত হয়ে পড়েছে: ৫ লক্ষ লোকের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে

জনবল সংকটে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সেটি রোগাক্রান্ত হয়ে পড়েছে: ৫ লক্ষ লোকের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে

মাহবুবুর রহমান মিয়াজী, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৩১ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি জনবল সংকট সহ নানা সমস্যায় নিজেই রোগাক্রন্ত হয়ে পড়েছে। ফলে হাসপাতালটির স্বাভাবিক চিকিৎসা ও দাপ্তরিক কাজের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ৫০ শয্যাবিশিষ্ট এই সরকারি হাসপাতালটি ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসারস্হল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এছাড়াও ঢাকা‑চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে দুর্ঘটনা কবলিত রোগীদের প্রাথমিক চিকৎসা সেবা প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,জরুরি বিভাগের চারটি মেডিকেল অফিসার পদে মাত্র তিনজন কর্মরত, আর পাঁচটি পদে একটিই শূন্য। জুনিয়র কনসালটেন্টের ১১টি পদে মাত্র পাঁচজন কর্মরত রয়েছেন। সার্জারি, চোখ, নাক‑কান‑গলা, ফিজিক্যাল মেডিসিন, ত্বক ও শিশু চিকিৎসকসহ পাঁচটি বিশেষায়িত পদ সম্পূর্ণ শূন্য অবস্থায় রয়েছে। ফলে বিশেষজ্ঞ সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
নার্সিং বিভাগেও ঘাটতি স্পষ্ট। সিনিয়র স্টাফ নার্সের ৩৫টি পদের বিপরীতে রয়েছে মাত্র ২১জন। মিডওয়েফ নার্সের পাঁচটি পদ শুন্য থাকায় গর্ভবতী মায়েদের স্বাভাবিক ডেলিভারিতে বাধা সৃষ্টি হচ্ছে। নার্সের অভাবে রোগীদের সময়মতো স্যালাইন ও ইনজেকশন দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে রোগী ও আগত লোকজনের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
স্বাস্থ্য সহকারীর ৮৪টি পদে মাত্র ৬২জন রয়েছে। এতে টিকাদান ও অন্যান্য জনস্বাস্থ্য কার্যক্রমে সমস্যার সৃষ্টি করছে। মেডিকেল টেকনোলজিস্টের আটটি পদে পাঁচজন, অফিস সহকারী ও কম্পিউটার অপারেটরের তিনটি পদে মাত্র একজন এবং অন্যান্য সহায়ক পদে (আয়া, বাবুর্চি, এমএলএসএস, নিরাপত্তা, পরিচ্ছন্নতা) যথেষ্ট কর্মী নেই। ফার্মাসিস্ট, ক্যাশিয়ার, প্রধান সহকারী, স্টোরকিপার, টিকিট ক্লার্ক ও জুনিয়রদের পদগুলোও দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে।
হাসপাতালের পরিষ্কার‑পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সমস্যাও বেড়েই চলেছে। পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতির কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ হুমকির মুখে পড়ছে।এ ছাড়াও নিরাপত্তা কর্মীর অভাবে নিত্য চুরির ঘটনা ঘটছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছে, তবে এখনো কোনো নিয়োগ বা পদায়ন হয়নি। তিনি দ্রুত পদ পূরণ এবং জনবল নিয়োগের দাবি তুলে ধরেছেন, যাতে রোগীদের যথাযথ সেবা, পরিষ্কার‑পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও মাঠপর্যায়ের স্বাস্থ্য কার্যক্রম বজায় রাখা যায়।

এই বিভাগের আরো খবর