1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে সন্তানের সাথে ঝগড়ার প্রতিক্রিয়ায় বাবাসহ ৪জনকে কুপিয়ে জখম - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

চরফ্যাশনে সন্তানের সাথে ঝগড়ার প্রতিক্রিয়ায় বাবাসহ ৪জনকে কুপিয়ে জখম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৮:৫১ পিএম
শেয়ার করুন

চরফ্যাশনে সন্তানদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে ফজল বেপারীর নেতৃত্বে প্রতিবেশী হামিদ মুন্সী ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।
গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শশীভূষণ থানাধীন চর কলমি ইউনিয়নে ৩নং ওয়ার্ডের মেঘভাসান সুলিজ বাজারে হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন – হামিদ,মজিবল,জসিম,সবুজ। আহতদের সবাইকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় আহত হামিদ মুন্সির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হামিদ মুন্সীর ভগ্নিপতি নুরনবী পাটওয়ারী বলেন, ঘটনার দিন দিনের বেলা সকাল ৮ টার দিকে সুলিজ এলাকায় ফজলের ছেলের জিসান সাথে হামিদ মুন্সির ছেলে জিহাদের ঝগড়া হয়। ঝগড়ার পর হামিদ মুন্সী ফজলের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ফজলের স্ত্রী ইয়ানুর বেগম হামিদ মুন্সিকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরে হামিদ মুন্সি স্থানীয় সুলিজ বাজারে একটি ফার্মেসীতে বসলে সেখানে ফজলের ছেলে শাকিল এসে হামিদ মুন্সিকে হুমকি ধামকি দিলে সেখানে উভয়ের মধ্যে হাতাহাতি হয় । এ সময় উপস্থিত লোকজন উভয়কে থামিয়ে দেয় । স্থানীয় বিএনপি নেতা আলমগীর মাতাব্বর বিষয়টি নিয়ে ফজল ও হামিদ মুন্সিকে আপোষের কথা বললেও ফজল তাতে রাজি হয়নি। ঘটনার দিন সন্ধ্যায় হামিদ মুন্সি ও অন্যান্য আহতরা সুলিজ বাজারে আসলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকা ফজল এর লোকজন ধারালো অস্ত্র ও লাটিসোটা নিয়ে অতর্কিত হামলা করে হামিদ মুন্সী সহ চারজনকে ধারালো অস্ত্র হাতে কুপিয়ে জখম করে। হামলায় অংশ নেয়
ফজল, ফারুক, মফিজ,আলমগীর, ফজলু, তাজল, ইয়াছিন,শাকিল, আলতাফ হোসেন, মনতাজ সহ আরো ৪-৫ জন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ফজল ও তার গ্রুপের ফারুককে মুটোফোনে কল দিলেও তারা কল রিসিভ করেন নি।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, পুলিশ ঘটনা স্থলে গিয়েছে, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *