1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চিড়িয়াখানায় ৪০শিশু অভিবাবকের হাত থেকে ছুটে হারিয়ে যায় - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২ গতবছর স্থান পেলেও কিউএস র‍্যাংকিং ২০২৭ এ তালিকায় নেই রুয়েট দুই শিশুর মুক্তি মিলল, শূন্যরেখায় এখনো ৫ প্রাণ গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে, দুর্ভোগে শত শত যাত্রী রিডিং রুমের কাজ শেষ না হতেই ফের টিভি স্থাপন, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

চিড়িয়াখানায় ৪০শিশু অভিবাবকের হাত থেকে ছুটে হারিয়ে যায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৭ পিএম
শেয়ার করুন

আনন্দ কখনো কখনো বিষাদে রূপ দেয়। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে যদি সন্তান হাত ফসকে হারিয়ে যায়, তাহলে সেই আনন্দ বিষাদের চেয়েও বড় বেদনার হয়। এবার ২১ ফেব্রুয়ারি চিড়িয়াখানায় এতোটাই ভিড় ছিল, ঘুরতে গিয়ে বাবা-মায়ের হাত ফসকে হারিয়ে গিয়েছিল ৪০ শিশু।

তবে ভালো খবর হচ্ছে সেই বিষাদ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি ওই ৪০ শিশুর পরিবারে। হারিয়ে যাওয়া শিশুদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ছুটির দিন হওয়ায় ২১ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নামে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন এখানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যাও বাড়তে থাকে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ভেতরে প্রবেশ করার সময়ই ভিড়ের মধ্যে ওই শিশুরা মায়ের হাত থেকে ছুটে যায়। বাবা-মা কে খুঁজে না পেয়ে তারা চিড়িয়াখানায় কান্নাকাটি করতে থাকে। পরে ওই শিশুদের চিড়িয়াখানার আনসার ও সাধারণ নাগরিকরা তথ্যকেন্দ্রে দিয়ে যায়।

চিড়িয়াখানার তথ্য অফিসে কর্মরত শামেস আলী নয়ন বলেন, সরকারি ছুটি হওয়ায় কমপক্ষে ৫০ হাজার দর্শনার্থী চিড়িয়াখানায় এসেছেন। বাড়তি ভিড়ের কারণে ৪০ শিশু অভিবাবকের হাত থেকে ছুটে হারিয়ে যায়। পরে ঘোষণা দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিশু নিখোঁজের সংবাদ মাইকে প্রচার করতে গিয়ে গলা ভেঙে গেছে। তাই বলবো বাবা-মায়েরা চিড়িয়াখানায় এসে যেন সন্তানদের ভালো মতো নজরদারিতে রাখেন।

চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা ডা. ওয়ালিউর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি উপচেপড়া ভিড়ের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিড়িয়াখানা উন্মুক্ত ছিল। চিড়িয়াখানা আসলে সবার বিনোদন কেন্দ্র। এখানে আসলে বাচ্চারা ছোটাছুটি করে। এতে করে শিশুরা তাদের অভিবাবকের হাত থেকে ছুটে যায়। সূত্র: বাংলানিউজ

এই বিভাগের আরো খবর