সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পলাশ পিউরিফিকেশন (৪৫) নামে এক খ্রিষ্টান ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, গত শনিবার স্থানীয় একটি চায়ের দোকানে বসে পলাশ পিউরিফিকেশন ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এ ঘটনার জেরে স্থানীয়রা রোববার রাতে এক সালিশ বৈঠকের আয়োজন করে। সেখানে উত্তেজিত জনতা তাকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়। রাতে সালিশ শুরু হলে তৌহিদী জনতা পরিচয়ে কয়েকশ লোক পলাশ পিউরিফিকেশনকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, পলাশ পিউরিফিকেশনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরো খবর