1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টাঙ্গাইলের কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলের কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২ ১২:১৮ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুরের একটি সামাজিক কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজী বাড়ি এলাকার সামাজিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।

জানা গেছে, আজ সোমবার ফজরের নামাজের পর স্থানীয় হেলাল উদ্দিন তার বাবার কবর জিয়ারত করতে ওই কবরস্থানে যান। এসময় পাশের চারটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তিনি। পরে নিশ্চিত হন যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি করে নেওয়া হয়েছে।

কঙ্কাল চুরির বিষয়ে কাকড়াজান ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল বলেন, এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা এই প্রথম নয়, আগেও চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হান সরকার বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা নিন্দনীয়। এ ঘটনাটি প্রশাসনকে অবগত করা হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া জানান, কঙ্কাল চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর