1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ট্রা‌ক ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত চার - আজকের কাগজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা উলিপুরে পুকুরে ভেসে উঠল ১৮ মাসের সাফিউল্লাহর মরদেহ ঘোড়াঘাটে আদা ক্ষেতে গাঁজার চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার একটি সঠিক তথ্য একটি বড় ধরনের অপরাধ রুখে দিতে পারে: র‍্যাব-৭ অধিনায়ক একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে আর সমাজের লোকজনের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে: রিজভী চাঁদা দাবি ও মানহানীর অভিযোগে পটিয়ায় ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি, নারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার পাতাড়ি ইউনিয়নকে শান্তিপ্রিয় ও জনবান্ধব গড়ার প্রত্যয় আনিসুর রহমানের

ট্রা‌ক ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত চার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫ ৩:৪৩ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ২৮ মাইল নামক এলাকায় সিমেন্ট বোঝাই ট্রা‌ক ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ মে) সকাল ০৭ টায় বাবলু ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুরগাঁও ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও গাড়িচালক মানিক হোসেন (৩২)।

আহতরা হলেন- কুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার আজগর আলী ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে সাতজন নোয়া মাইক্রোবাস যোগে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে কর্মরত সাতজন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাবলুর ফার্ম নামকস্থানে অপরপ্রান্ত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চারজনের প্রাণহানি ও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদেরও অবস্থা আশঙ্কাজনক।

ওসি সারওয়ারে আলম খান বলেন, সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এই বিভাগের আরো খবর