1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী পল্টনে সাবেক আইজিপির ছেলের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত পরবর্তী সংসদ অধিবেশনেই পাশ হবে সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী শেষ বলে অবিশ্বাস্য হার, হংকং সিক্সেস থেকে বিদায় বাংলাদেশের ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা ওষুধের মূল্যকে কেন্দ্র করে রুয়েট শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: থানায় জিডি শিক্ষার্থীর স্বাধীন বাংলা দীপের তথ্যে গোলকধাঁধা, খোঁজ চলছে তাহসিফের সঙ্গে থাকা তরুণীর টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার হবে

ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:৩০ পিএম
শেয়ার করুন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩৬৯১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২১ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ২৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২১ টি বাস, ৩৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১৬০ টি মোটরসাইকেলসহ মোট ৩০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১ টি বাস, ৩ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ১৪৭ টি সিএনজি ও ৪০৫ টি মোটরসাইকেলসহ মোট ৭৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮ টি বাস, ৪৮ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৭১ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৮ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৫৭ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ২৮৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯ টি বাস, ১৯ টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ১১২ টি সিএনজি ও ৩২৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭০ টি বাস, ১৬ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ১০৯ টি সিএনজি ও ২৩০ টি মোটরসাইকেলসহ মোট ৬৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৫ টি বাস, ৮টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ৬০ টি সিএনজি ও ১৮৯ টি মোটরসাইকেলসহ মোট ৫৪৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১১৪৬ টি গাড়ি ডাম্পিং ও ৭১২ টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর