
দিনাজপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, পিএসসি
বিজিবি সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং এর সঙ্গে জড়িতদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।