1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে নকল সিগারেট তৈরির সরন্জাম উদ্ধার: গ্রেপ্তার ৯ মুল হোতারা ধরা ছোঁয়ার বাইরে! - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চার বছরেও চালু হয়নি ২৪ কোটি টাকার চার কৃষিপণ্য কেন্দ্র সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার শয়নকক্ষ থেকে তরুণীসহ ওলামা দল নেতা আটক একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ দেশের আকাশে উজ্জ্বল গ্রহের ঝলক, দেখা মিলবে হারভেস্ট মুনও তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে মাদককারবারিদের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার রুয়েটের সমাবর্তন আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাবলেট-সিরাপ জব্দ চৌদ্দগ্রামে নকল সিগারেট তৈরির সরন্জাম উদ্ধার: গ্রেপ্তার ৯ মুল হোতারা ধরা ছোঁয়ার বাইরে!

চৌদ্দগ্রামে নকল সিগারেট তৈরির সরন্জাম উদ্ধার: গ্রেপ্তার ৯ মুল হোতারা ধরা ছোঁয়ার বাইরে!

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৫ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে নকল সিগারেট তৈরীর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে নকল সিগারেট তৈরীর মেশিনসহ প্রথমে ১১জন কে গ্রেফতারের কথা জানালেও পরবর্তীতে অজ্ঞাত কারণে ৯ জন গ্রেপ্তারের কথা জানিয়েছে নাঙ্গলকোট থানা পুলিশ। এ সময় সরকারী রাজস্বের টোকেন বিহীন হাজার হাজর কার্টুন নকল সিগারেটসহ নকল সিগারেট তৈরির মেশিন আটক করা হয়। কারখানার ভিতরের তালাবদ্ধ তিনটি রুমে কয়েক লক্ষ কার্টুন সিগারেট রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস। সুত্রে জানাগেছে,চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকার বসন্তপুর গ্রেমের হাবিবুর রহমান ড্রাইভারের ছেলে কাজী মাসুত পারভেজ(৩৫),তার ভাই রাশেদ (৩২) ও শোভন (২৮) এর নেতৃত্বে মহাসড়কের পাশে নকল সিগারেট তৈরির কারখানা চালু করে। নেপর্থে থাকা রাগব বোয়ালদেরকে বাদ দিয়ে কর্মচারীদেরকে আসামী করায় পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।সুত্রে আরও জানা গেছে, মাসুদ পারভেজ গং বাতিসার বৈদ্দর বাজার এলাকায় ট্রাক থেকে সয়াবিন তেলের ড্রাম, রড ও চোরাই ডিজেল তেল নামিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সে জিরো থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছে।তার এই উথ্যানের পিছনে দুর্নীতি দমন কমিশন তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।
পুলিশ জানায়, ২০২৫ সনের ৪ আগস্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)’র নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়। প্রশাসন তখন কাউকে গ্রেপ্তার করতে না পারায় মেশিনটি পেরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রেখে আসে। ৫ আগস্ট পরবর্তী সময়ে সিগারেট তৈরির মেশিনটি জব্দ করা স্হান থেকে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি চুরির মামলা দায়ের করে। থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস মামলাটির তদন্তের দায়িত্ব প্রাপ্ত হয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘীর দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ ভাবে নির্মিত ডিপোতে অভিযান চালায়। এ সময় নকল সিগারেটসহ চোরাই যাওয়া সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করে।
পেরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন জানান,নাঙ্গল উপজেলা প্রশাসন ২০২৫ সালে পেরিয়া এলাকায় অভিযান চালিয়ে নকল সিগারেট তৈরির মেশিনটি আমার জিম্মায় রেখে যায়। ৫ আগস্টের পর মেশিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় আমি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ৬ আগস্ট নাঙ্গলকোট থানায় একটি চুরির মামলা দায়ের করি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানতে পারলাম চোরাই যাওয়া নকর সিগারেট তৈরির মেশিনটি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকার কালিকাপুর নামকস্হান থেকে উদ্ধার করা হয়েছে।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস বলেন, নাঙ্গলকোট থানায় দায়ের হওয়া নকল সিগারেট তৈরির মেশিন চুরির মামলায় তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অভিযান চালাই। অভিযানে মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের নুরুল ইসলামের ছেলে রনি (২৮), রংপুর জেলার হারাগাছি থানার সাজবাড়ি গ্রামের আমিন উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪০), একই থানার বাহারবাসি সামসুল রহমানের ছেলে আসাদুজ্জামান মুকুল (৪৮), কুমিল্লার মনোহরগপঞ্জ থানার ইসলামপুর গ্রামের আবদুর রবের ছেলে আবুল বাশার (৫০), গাজীপুর জেলার টঙ্গী থানার মরকুন তিস্তার গেট এলাকার মৃত শেখ আব্দুল গণির ছেলে আবদুল ওহাব (৪০), কুড়িগ্রাম জেলার চর বেনাকুপা এলাকার মৃত হামিদ আলীর ছেলে ইউনুস আলী (৩০), নীলফামারী জেলার জলঢাকা থানার সদর দক্ষিণ বেরুবন এলাকার মোশাররফ হোসেনের ছেলে আল আমিন ইসলাম (২৯)।

এই বিভাগের আরো খবর