1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধামরাইয়ে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

ধামরাইয়ে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৫:৪৯ এএম
শেয়ার করুন

ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্পনগরীর একটি কারখানার রাসায়নিকের গুদামে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি স্টেশনের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

এর আগে, শনিবার ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুরের বিসিক শিল্পনগরী এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার চারতলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত ঘটে।

এই বিভাগের আরো খবর