বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও শেখ হাসিনার নির্দেশে দেশে ফের রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে: রিজভী দাম বাড়ল সয়াবিন তেলের প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন

নওগাঁয় দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৬:৩৭ পিএম
Advertisement
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে চলতি বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ওইসব শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
২৬ নভেম্বর বৃহষ্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ এর সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী,জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন,সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় ১৫৮ জন এবং এইসএসসি, আলীম ও সমমান পরীক্ষায় ২০ জনসহ ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ফুল, ক্রেষ্ট এবং বই তুলে দেন।

এই বিভাগের আরো খবর