1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৭:৪৫ পিএম
শেয়ার করুন

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, না‌লিতাবাড়ী উপ‌জেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী একদিল হোসেনের ছে‌লে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং অটোরিকশা যাত্রী সা‌লেহাবাদ কৃষ্ণপ‌ট্টির আব্দুস সাত্তা‌রের ছে‌লে শহিদুল ইসলাম (৪০)

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবারাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এসময় শেরপুর-না‌লিতাবাড়ী সড়‌কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে বালুর স্তূপের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশা ও দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার এসআই মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে ।‌ সেই সা‌থে নিহতদের মরদেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্ত‌রের আইনানুগ প্রক্রিয়া চল‌ছে।

এই বিভাগের আরো খবর