
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হলো। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৮ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই সাথে ইউজিসির ভর্তি পরীক্ষার সময়সূচি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানান, সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। হাইকোর্ট তাদের স্বার্থ বিবেচনায় ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত করার আদেশ দিয়েছিল। যদিও ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা ছিল, তবে তার আগেই ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয় ইউজিসি। ফল প্রকাশের আগেই ভর্তি প্রক্রিয়া শুরু নিয়ে দেখা দেওয়া আইনি জটিলতার প্রেক্ষিতে আপিল বিভাগে বিষয়টি উত্থাপিত হলে আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। পরে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বলেন, সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে।