বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন পার্লামেন্টে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি ইসরাইলি মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্য মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ পেটে ক্ষুধা, পথে কুয়াশা—শীতে কাঁপছে কুড়িগ্রাম! শিক্ষক নিয়োগে সিজিপিএ বৈষম্য: বিজ্ঞপ্তি সংশোধনে ৭২ ঘণ্টার আইনি নোটিশ

পার্লামেন্টে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি ইসরাইলি মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের প্রতি বর্ণবাদী বিদ্বেষ ও অপমানজনক আচরণের মধ্যেই নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন দেশটির বিদায়ী ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু। সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে এক বক্তব্যে ফিলিস্তিনি ও মুসলমানদের লক্ষ্য করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন তিনি। এর আগেও গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়ে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিলেন এই চরমপন্থী রাজনীতিক। তিনি মূলতঃ জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভিরের দল ওতজমা ইয়েহুদিতের সদস্য। ফিলিস্তিনি ও মুসলমানদের ‘উট আরোহী’ ও ‘বর্বর’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেছেন ইসরাইলের বিদায়ী ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু।

পার্লামেন্টে ফিলিস্তিনি সমাজের অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনার একপর্যায়ে ইলিয়াহু দাবি করেন, ফিলিস্তিনিদের শিক্ষাব্যবস্থা সংস্কার করা প্রয়োজন এবং তাদের আরও শিক্ষিত হওয়া দরকার। মন্তব্যের একপর্যায়ে তিনি গালিগালাজপূর্ণ শব্দ প্রয়োগের পাশাপাশি বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ফিলিস্তিনি ও মুসলমানদের ওপর চাপান। তিনি অভিযোগ করে বলেন, তারা টুইন টাওয়ার হামলা এবং ইউরোপ ধ্বংসের পেছনে ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, ‘তোমরাই টুইন টাওয়ার ধ্বংস করেছ, তোমরাই ইউরোপ ধ্বংস করছ।

এদিকে ২০২২ সালের শেষভাগে চরম ডানপন্থী নেতা বেন-গভির ইসরাইলের পুলিশ বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় অপরাধ মারাত্মক হারে বেড়েছে। ফিলিস্তিনি নেতাদের অভিযোগ, পুলিশ প্রশাসন ও বেন-গভির ইচ্ছাকৃতভাবে অপরাধী চক্রগুলোকে অবাধে তৎপরতা চালানোর সুযোগ করে দিচ্ছেন। ফলে সেখানে অপরাধ নিয়ন্ত্রণ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় চরম ঘাটতি তৈরি হয়েছে। ২০২২ সালের শেষ দিকে বেন-গভির পুলিশ বিভাগের দায়িত্ব নেওয়ার পর ইসরাইলে ফিলিস্তিনি সমাজে অপরাধের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজের প্রকাশ করা তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলে নানা অপরাধমূলক ঘটনায় অন্তত ২০৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সর্বশেষ গত শনিবারেও অধিকৃত পূর্ব জেরুজালেমে মাত্র ১১ বছর বয়সী এক শিশুর মাথায় গুলি চালানো হয় এবং হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

হত্যাকাণ্ড এবং সহিংস ঘটনার রহস্য উন্মোচনেও ইসরাইলি পুলিশের বিরুদ্ধে চরম ব্যর্থতা ও বৈষম্যের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক একটি পরিসংখ্যানে জানা যায়, ২০২২ সাল থেকে দেশটিতে মোট ১৬৬ জন ইহুদি ও ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। তবে বিচার ও তদন্তের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য দেখা গেছে; যেখানে ইহুদি নারী হত্যার ঘটনার ৯১ শতাংশ রহস্য উদঘাটন করেছে পুলিশ, সেখানে ফিলিস্তিনি নারীদের ক্ষেত্রে এই সাফল্যের হার মাত্র ২৬ শতাংশ।

এই বিভাগের আরো খবর