1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিরোজপুরে স্বামী হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করেছে - আজকের কাগজ
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের এই অভয়ারণ্য উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে: র‍্যাব মহাপরিচালক ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার একদিনের ব্যবধানে স্বর্ণের দামে রেকর্ড পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর কুমিল্লায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল আসল পরিচয় মিলল ‘সিরিয়াল কিলার’ সম্রাটের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

পিরোজপুরে স্বামী হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
শেয়ার করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্বামীর হাতুড়ি পেটায় আয়শা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়েশা। এ ঘটনায় ঘাতক স্বামী মামুন খানকে (৪০) গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ করেছে। ঘটনাটি ঘটেছ মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর আবাসিক এলাকায়।

থানা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের মৃত হযরত আলী প্যাদার মেয়ে আয়শা বেগমের সাথে পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের মৃত মজিদ খানের ছেলে মামুন খানের সাথে ১৫ বছর আগে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। গত ১০ বছর ধরে এ দম্পতি তাদের তিন সন্তান নিয়ে মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।
মামুন পেশায় একজন কাঠমিস্ত্রী। গত দুই বছর ধরে সে একই মহল্লায় বসবাসরত তানিয়া বেগম নামে এক গৃহবধূর সাথে পরকিয়া প্রেমের সম্পর্কে  জড়িয়ে পরে। এ পরকীয়ার জের ধরে মামুন ও আয়শা দম্পতির মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। সোমবার সকালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে মামুন খান হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় ও বিভিন্ন জায়গায় আঘাত করে। প্রতিবেশিরা এসে আয়শাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যায় আয়েশা। এ ঘটনায় নিহত আয়শা বেগমের মা মমতাজ বেগম বাদী হয়ে জামাই মামুন খান ও তার কথিত প্রেমিকা তানিয়া আক্তারকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ ন‚রুল ইসলাম বাদল জানান, স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জের ধরে মামুন খান স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় আয়শার মৃত্যু ঘটেছে । এ ঘটনায় নিহতের মা জামাইসহ দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *