1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মানিকগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠান বন্ধ ও জরিমানা ৭৬ হাজার টাকা সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে ক্ষোভ নাহিদ ইসলামের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ টেকনাফে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম
শেয়ার করুন

দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিজিটাল মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি নতুন পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আবর্তনশীল পদ্ধতিতে পরিচালিত হবে। অর্থাৎ, ঋণ পরিশোধিত হলে সেই অর্থ আবার নতুন গ্রাহককে ঋণ হিসেবে দেওয়া হবে। কর্মসূচির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে আগে চালু করা ‘ই-ঋণ’ পুনঃ অর্থায়ন কর্মসূচি নতুন করে সাজিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। তবে চূড়ান্তভাবে গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদ বা মুনাফার হার ৯ শতাংশের বেশি হবে না। একজন গ্রাহক এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

এই ঋণের জন্য কারা অগ্রাধিকার পাবেন, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গম অঞ্চলের বাসিন্দা, ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা এই ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ঋণ বিতরণের পুরো প্রক্রিয়া অর্থাৎ আবেদন থেকে শুরু করে পরিশোধ পর্যন্ত সব কাজই ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, এমএফএস বা ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন করতে হবে।

ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১২ মাস। ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার আগে গ্রাহকের যোগ্যতা যাচাই এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য পর্যালোচনা করতে হবে। এ ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে গ্রাহকের সম্মতি নেওয়ার সময় ঋণের পরিমাণ, সুদের হার, মোট পরিশোধযোগ্য অর্থ, কিস্তির সময়সূচি এবং ঋণ পরিশোধে ব্যর্থতার পরিণাম সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ই-ঋণ সঠিকভাবে বিতরণ ও ব্যবহৃত হচ্ছে কি না, তা তারা নিয়মিত পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে দৈবচয়ন ভিত্তিতে নথিপত্র তলব বা সরেজমিনে পরিদর্শন করবে কর্তৃপক্ষ। যদি কোনো ব্যাংক ভুল তথ্য দিয়ে অর্থায়ন সুবিধা নেয় বা কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকে, তবে বকেয়া অর্থের ওপর পুনঃ অর্থায়নের নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ২ শতাংশ সুদসহ সম্পূর্ণ অর্থ এককালীন আদায় করা হবে।

এই বিভাগের আরো খবর