1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের ডাকসু নেতার বাড়িতে হামলার পর খোঁজ নিলেন জামায়াত আমির ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা: পিউ রিসার্চ এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ ‘এ’ দলের ‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবল টিম ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন!! নিষিদ্ধ ছাত্রলীগের রুয়েটের সাবেক সেক্রেটারী আটক মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা মন্ত্রণালয়ের ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা

ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ পিএম
শেয়ার করুন

ফেনীর ফুলগাজীর নতুন মুন্সীরহাট এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক নামক স্থানে এই হামলার ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি এবং বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানিয়েছেন, ঘটনার সময় তিনিসহ ব্যাংকের ছয়-সাতজন কর্মকর্তা ও কর্মচারী কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা চিৎকার করে ‘ডাকাত ডাকাত’ বলে ডাক দিলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারারাত সেখানে অবস্থান নেয়। পরদিন সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি শাহীন মিয়া জানান, ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর সেখানে অবস্থান করে।

এই বিভাগের আরো খবর