1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিভিন্ন দেশে নিজেদের পুলিশ স্টেশন চালাচ্ছে চীন - আজকের কাগজ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

বিভিন্ন দেশে নিজেদের পুলিশ স্টেশন চালাচ্ছে চীন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
শেয়ার করুন

বিভিন্ন দেশে নিজেদের পুলিশ স্টেশন চালাচ্ছে চীন। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এমন একটি পুলিশ স্টেশন বন্ধের নির্দেশ দিয়েছে আইরিশ সরকার। নেদারল্যান্ডসের আমস্টারডাম ও রটারডাম শহরে দুটি চীনা পুলিশ স্টেশন অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন ডাচ আইনপ্রণেতারা।

ডাচ সংবাদমাধ্যম আরটিএল জানিয়েছে, আমস্টারডাম ও রটারডাম শহরে নিজেদের দুটি পুলিশ স্টেশন চালুর বিষয়ে নেদারল্যান্ডস সরকারের কোনো অনুমোদন নেয়নি চীন। ডাচ সরকারকে এসব স্টেশনের বিষয়ে চীনের পক্ষ থেকে পরেও অবহিত করা হয়নি। ভিভিডি ও ডি-সিক্সটি সিক্স পার্টির এমপিরা এ দুটি পুলিশ স্টেশন অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমস্টারডাম ও রটারডাম শহরে পুলিশ স্টেশনের বিষয়ে চীনের পক্ষ থেকে ডাচ সরকারকে অবহিত করা হয়নি। এসব পুলিশ স্টেশন বেআইনিভাবে কার্যক্রম চালাচ্ছে। পুলিশ স্টেশনে আদতে কি কার্যক্রম চলছে তা আমরা খতিয়ে দেখবো এবং সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেব।

ডি-সিক্সটি সিক্স পার্টির এমপি জোয়ের্দ জের্দিসমা বলেছেন, যেহেতু এটা এখন স্পষ্ট যে এসব পুলিশ স্টেশন বেআইনিভাবে কার্যক্রম চালাচ্ছে, আমরা আর একদিনও সময় দিতে পারি না। যথাসম্ভব শীঘ্রই এসব কার্যক্রম থামাতে হবে ও পুলিশ স্টেশন বন্ধ করতে হবে। চীন সরকার এদেশে অবস্থানরত ভিন্ন মতাবলম্বীদের গোপনে ভয়ভীতি প্রদর্শন করে পার পেয়ে যাবার কথা ভাবছে, এটা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, নেদারল্যান্ডসের মাটিতে দুটি পুলিশ স্টেশন চালানোর ঘটনা প্রমাণ করে যে বেইজিংয়ের হাত আমরা যতটা লম্বা ভেবেছি বাস্তবে তার চেয়ে অনেক বেশি। চীন চাইছে ডাচ মাটিতে তাদের আইন প্রয়োগ করতে। এটা অত্যন্ত অনাকাঙ্খিত হস্তক্ষেপ। আমরা এক ইঞ্চিও ছাড় দিতে পারি না।

ভিভিডি এমপি রুবেন ব্রেকলমানস বলেন, বেইজিংয়ের নিপীড়ন আমাদের দেশে অনুপ্রবেশের সুযোগ দেওয়া যাবে না। মন্ত্রিসভাকে বিষয়টির গভীরে খতিয়ে দেখতে হবে। চীনা রাষ্ট্রদূতকে ডেকে জবাব চাইতে হবে। এসব পুলিশ স্টেশন বন্ধ করতে হবে। বিদেশি সরকারের জন্য যারা কাজ করছে তাদের একটি প্রকাশ্য তালিকা তৈরি করতে হবে।

খবরে বলা হয়, ২০১৮ সালে চীনা কর্তৃপক্ষ ডাচ চাইনিজ নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার কথা বলে এসব পুলিশ স্টেশন চালু করে। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, চীন সরকার বিদেশে অবস্থানরত ভিন্ন মতাবলম্বীদের ভয়ভীতি ও হয়রানির জন্য এসব পুলিশ স্টেশন ব্যবহার করছে।

এদিকে আইরিশ টাইমস জানিয়েছে, আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাবলিন সিটি সেন্টারে চীনের একটি পুলিশ সার্ভিস স্টেশন বন্ধের নির্দেশ দিয়েছে। বিদেশি অফিসগুলোর কার্যক্রম খতিয়ে দেখার পর এ নির্দেশ দেওয়া হয়। চলতি বছর আরও আগের দিকে ডাবলিনের চ্যাপেল স্ট্রিটের একটি অফিস ভবনে ফুঝৌ পুলিশ অভারসিজ সার্ভিস স্টেশন খোলা হয়। ওই ভবনে আরও কয়েকটি চীনা প্রতিষ্ঠান রয়েছে।

আইরিশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, চীনা কর্তৃপক্ষ অথবা ফুজিয়ান প্রদেশের, ফুঝৌ শহরের কোনো কর্মকর্তা ডাবলিনে এ ধরনের পুলিশ স্টেশন প্রতিষ্ঠার অনুমতি চায়নি। এজন্য চীনা দূতাবাসের কাছে বিষয়টি উত্থাপন করা হয়। আইরিশ ভূখণ্ডে অন্যান্য রাষ্ট্রের সব ধরনের কার্যক্রম আন্তর্জাতিক ও স্থানীয় আইনের শর্ত মেনে হতে হবে জানিয়ে চীনা দূতাবাসকে চ্যাপেল স্ট্রিটের ওই অফিস বন্ধ করতে বলা হয়েছে।

চ্যাপেল স্ট্রিটের পুলিশ স্টেশনের কার্যক্রম বন্ধ হয়েছে জানিয়ে চীনা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, কোভিডের কারণে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় চীনা নাগরিকদের সুবিধার্থে ওই অফিস চালু করা হয়। ফুজিয়ান প্রদেশ কর্তৃপক্ষ যেহেতু এখন মোবাইলের সাহায্যে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে বলে ঘোষণা দিয়েছে, তাই অফিসটিতে পরিচালিত কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্রেন্ডাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল
মোট আসন
৩০০

প্রাপ্ত আসন
২৫৮
বিএনপি

২১৩
জামায়াত

৬৮
এনসিপি

স্বতন্ত্র

১১
অন্যান্য

হ্যাঁ
২৪৭৩৬২৮
না
১২৩০৫৬৩০