1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা ঢাকা ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে মিলল ৮ লাখ টাকা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক: নতুন সম্পর্কের সূচনা আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে পাঠদান, “ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা” দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর ইয়ন সাং-হোর নতুন ছবি ‘কলোনি’: বুদ্ধিমতি জম্বিদের নতুন আতঙ্ক শত্রুর সাথেও ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৮:২৩ পিএম
শেয়ার করুন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৭৯৪ জনকে।
তাদের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এই তথ্য জানা যায়।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৬২ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন রয়েছেন।
এ ছাড়া পরোয়ানামূলে ১২১ জন ও সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত মামলায় ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১১৮ জন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য-সংক্রান্ত ৩৯টি মামলা করা হয়েছে। অভিযানে ৭ হাজার ২৩৭টি ইয়াবা, ১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১১৩ লিটার চোলাই মদ, ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৬ বোতল বিদেশি মদ, ৭৫০ মিলিলিটারের ১২ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ৫০০ মিলিলিটারের ২৪ ক্যান কিংফিশার স্ট্রং এবং একই পরিমাণের ২৪ ক্যান হি-ম্যান ৯০০০ স্ট্রং উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লার চারজন, নোয়াখালীর একজন, রাঙামাটির দুজন ও খাগড়াছড়ির একজন রয়েছেন। অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ৩৬২ জনকে আটক করা হয়েছে কুমিল্লায়। এ ছাড়া নোয়াখালীতে ১৩৭ জন, লক্ষ্মীপুরে ১২৮ জন, চট্টগ্রামে ৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন, চাঁদপুরে ১৭ জন, কক্সবাজারে ১৮ জন, ফেনীতে পাঁচজন, রাঙামাটিতে ১০ জন এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর