1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান - আজকের কাগজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান-চীন চুক্তিতে অচলাবস্থা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শ্রদ্ধা ও শপথ গ্রহণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে কঠোর ব্যবস্থা ঘোষণা প্রাবোওয়ের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমল চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে বদলি, স্থলাভিষিক্ত আলমগীর কবীর আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান আক্রমণের জন্য বসে থাকবে না ইরান, হুঁশিয়ারি ঘারিবাবাদির এবার গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ এএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে চলমান যুদ্ধগুলো বন্ধের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাত বন্ধের যে অঙ্গীকার করেছিলেন, এখন সেটি কার্যকর করার দিকেই তার নজর দেওয়া উচিত বলে মনে করছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে আমেদি ট্রাম্পকে একজন অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ট্রাম্পের উচিত তার প্রথম মেয়াদের প্রাথমিক লক্ষ্যগুলোতে ফিরে যাওয়া, যেখানে তার মূল উদ্দেশ্য ছিল বৈশ্বিক সংঘাত নিরসন করা। তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হোক কিংবা অন্য যেকোনো সংঘাত, সব ক্ষেত্রেই তার সক্রিয় পদক্ষেপ আশা করছেন তিনি। আমেদি বলেন, ‘আমি চাই, ট্রাম্প যখন প্রথম নির্বাচিত হয়েছিলেন, তখনকার অবস্থানে ফিরে যান।

ইরাকের প্রেসিডেন্ট বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ইরানের সঙ্গে বর্তমান বৈরী সম্পর্কের বিষয়টি। তার মতে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা আনুষ্ঠানিকভাবে শেষ করার মাধ্যমে ট্রাম্প কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার সুযোগ তৈরি করতে পারেন।

আমেদির প্রত্যাশা, ট্রাম্পের দূরদর্শী পদক্ষেপের মাধ্যমেই বিশ্বজুড়ে দীর্ঘদিনের অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বৈশ্বিক যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ট্রাম্পের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ইরাকের এই শীর্ষ নেতা।

এই বিভাগের আরো খবর