
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চুয়াডাঙ্গায় পদায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদায়ী ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৬৭৯৫ পরিচিতি নম্বরধারী কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়েছে।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা অনুষ্ঠানস্থলে প্রতিবাদ জানিয়ে তা বর্জন করেন। একই সঙ্গে ওই অনুষ্ঠানে জেলা প্রশাসকের দেওয়া বক্তব্যের কিছু অংশ নিয়েও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা চলে আসছিল। এই ঘটনার আট দিনের মাথায় তাকে সরিয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই প্রত্যাহারের কারণ হিসেবে ওই বিতর্কের কোনো উল্লেখ করা হয়নি, ফলে বদলির আদেশের সঙ্গে ৭ নভেম্বরের ঘটনার সরাসরি কোনো আনুষ্ঠানিক যোগসূত্রের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে অনুষ্ঠানে আপত্তি জানানোর একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে জেলা প্রশাসককে ঘিরে সৃষ্ট বিতর্ক নিয়ে আলোচনা চলছিল।
একই প্রজ্ঞাপনে দেশের আরও দুটি জেলায় প্রশাসনিক রদবদল আনা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশের তিন জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হলো। নতুন ডিসি মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার মাঠ প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।