
আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয়। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এর স্থানাঙ্ক নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।