1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শ্রদ্ধা ও শপথ গ্রহণ - আজকের কাগজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান-চীন চুক্তিতে অচলাবস্থা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শ্রদ্ধা ও শপথ গ্রহণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে কঠোর ব্যবস্থা ঘোষণা প্রাবোওয়ের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমল চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে বদলি, স্থলাভিষিক্ত আলমগীর কবীর আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান আক্রমণের জন্য বসে থাকবে না ইরান, হুঁশিয়ারি ঘারিবাবাদির এবার গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শ্রদ্ধা ও শপথ গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
শেয়ার করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রায় আড়াই বছর পর প্রবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাতে স্থানীয় নেতা-কর্মীরা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তাঁরা সেখানে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর যুবলীগের নেতা নুরুল ইসলাম সেখানে উপস্থিত নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান। এ সময় নেতা-কর্মীরা অঙ্গীকার করেন যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের এই আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে। পরে পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরাও সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছিলেন এবং সেবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। এরপর থেকেই প্রশাসন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে দেয়। কমপ্লেক্সের তিনটি প্রধান ফটকে পুলিশ মোতায়েন এবং নিরাপত্তাব্যবস্থা কঠোর করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য যে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম এবং স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের মতো উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই শ্রদ্ধা নিবেদনের ঘটনাটি ঘটল।

এই বিভাগের আরো খবর