সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক বোয়ালখালীতে বিষধর সাপের ছোবলে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সম্মাননা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর ভবিষ্যৎ কর্মবাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক সম্ভাবনা ও চাহিদা ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাইলি সাইরাস নারায়ণগঞ্জে বাসে ও ঝুটবোঝাই ট্রাকে পেট্রলবোমায় আগুন টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক জাতীয় ঐক্য গড়তে আজ এনসিপির সঙ্গে তারেক রহমানের বৈঠক

বোয়ালখালীতে বিষধর সাপের ছোবলে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষধর সাপের কামড়ে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার প্রবাসী ওসমান আলীর একমাত্র সন্তান ছিল। রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খাচ্ছিলেন। সে সময় শিশু আবদুল্লাহ ঘরের দরজার পাশে খেলছিল। হঠাৎ তার কান্নার শব্দ শুনে মা ও দাদি দ্রুত এগিয়ে গিয়ে পাশে একটি সাপ দেখতে পান। সাপটি তাৎক্ষণিক স্থান ত্যাগ করলে তারা আবদুল্লাহর ডান হাতের বগলের নিচে সাপের ছোবলের দুটি ক্ষতচিহ্ন ও রক্ত দেখতে পান। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহরম আলী জানান, প্রথমে শিশুটি ব্যাঙয়ের কামড় খেয়েছে বলে পরিবারের ধারণা ছিল, কিন্তু পরে ছোবলের দাগ দেখে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ঘটনার পরপরই রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম ইনজেকশন প্রদান করেন। উন্নত চিকিৎসার জন্য এরপর রাত সাড়ে ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুল হক জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অ্যান্টিভেনম দিয়েই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে রাতে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। আজ সোমবার সকালে জানাজা সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর