1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার - আজকের কাগজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন ১৯৯৪ সালের করাচি টেস্টে সেলিম মালিকের ফিক্সিং প্রস্তাবের অজানা অধ্যায় স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করায় সচিব মসিউর রহমানকে প্রত্যাহার গাজীপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আহত পোশাকশ্রমিক হাসপাতালে মৃত জর্জিয়ার সিনেট আসনে ট্রাম্পের ঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জয়ী ডেমোক্র্যাট জন অসফ তিন দিনের সফরে ঢাকায় চীনা সিপিসি মন্ত্রী লিউ হাইশিং ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার খরা কাটাতে চায় বাংলাদেশ দেশের কর্মক্ষম মানুষের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন: বিশ্বব্যাংক আজকের যত খেলা ও দিনভর গুরুত্বপূর্ণ সব খবর ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ করবেন ট্রাম্প

ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৫২ এএম
শেয়ার করুন

কু‌ড়িগ্রা‌মের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। র‌বিবার (৯ ফেব্রুয়া‌রি) দুপু‌রে চিলমারী উপজেলার সদর ইউনিয়‌নের কড়াইব‌রিশাল খেয়া‌ঘা‌টের কা‌ছে ব্রহ্মপুত্র ন‌দে ডাকা‌তির ঘটনাটি ঘ‌টে।
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে সদর্পে পুলিশের‌ সামন দিয়ে চলে গেছে
এমন অভিযোগ এলাকাবাসী।
ডাকাতির এঘটনা নিশ্চিত করেছেন, চিলমারী থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশা‌হেদ খান।
নৌকার মা‌ঝি ও এলাকাবাসী সূত্রে ব‌লে জানা গে‌ছে, আজ র‌বিবার বেলা ১২টার দি‌কে এলাকার কড়াইব‌রিশাল খেয়াঘা‌টের নিকটবর্তী দুটি যাত্রীবাহী নৌকায় ডাকাতরা হামলা ক‌রে। ডাকাতির শিকার নৌকা দু‌’টি রা‌জিবপু‌রের কোদালকা‌টি ও পা‌খিউড়া থে‌কে চিলমারীর উদ্দেশে আস‌ছিল। এসময় যাত্রী নেওয়ার জন‌্য কড়াইব‌রিশাল খেয়াঘা‌টে ভিড়‌লে সেখা‌নেই আক্রমণ ক‌রে সশস্ত্র ডাকাতদল। ১০ থে‌কে ১৫ জনের ডাকাত দল প্রথমে
গু‌লি ছুঁ‌ড়ে নৌকায় থাকা যাত্রী ও গরু ব‌্যবসায়ী‌দের কা‌ছ থে‌কে ক‌য়েক লাখ টাকা ডাকা‌তি ক‌রে নিয়ে চ‌লে যায়।
এসময় খেয়াঘা‌টে এক‌টি নৌকায় থাকা চিলমারী থানা পু‌লিশের ক‌য়েকজন সদস‌্য থাক‌লেও তা‌দের সামনে দি‌য়ে ডাকাতদল পা‌লি‌য়ে যায়। পু‌লিশ সদস‌্যরা নি‌র্বিকার ছিলেন ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন ভ‌ুক্ত‌ভোগী যাত্রী ও স্থানীয়রা।
নৌকার মা‌ঝি মোস‌লেম উদ্দিন ব‌লেন, ‘ঘা‌টে গরু ব‌্যবসায়ী‌দের নৌকা ছিল। ওদের নৌকায় ডাকা‌তি কর‌তে আইসা আমার নৌকা‌তেও ডাকা‌তি ক‌রে। আমার নৌকার যাত্রীদের সব টাকা লুট করে নিয়ে গেছে। পা‌শে পোশাক কয়েকজন পু‌লিশ ছিল। তারা কেউ এগিয়ে আসে নাই।’
চিলমারী থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মোশা‌হেদ খান জানান, ডাকাতির বিষয়টি জেনেছি। এলাকা পরিদর্শন সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর