1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মারমেইড বিচ রিসোর্টে থাকলেই ‘চাঁদের নৌকায়' ভ্রমণ - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

মারমেইড বিচ রিসোর্টে থাকলেই ‘চাঁদের নৌকায়’ ভ্রমণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২ ১২:২৭ পিএম
শেয়ার করুন

যতদূর চোখ যায়-গহীন জলরাশি ছুঁই ছুঁই সুনীল আকাশ। উত্তাল ঢেউয়ের তালে দুলে চলছে নৌকা। দিগন্তবিস্তৃত উদার সাগরে নির্নিমেষ তাকিয়ে থাকতে থাকতে বিমোহিত আবেশে হারিয়ে যায় মন। ভাবুন বঙ্গোপসাগরে মাঝখানে আপনি, আর আপনাকে নিয়েই এমন দৃশ্য-কেমন লাগবে?

আপনার জন্যই সাগর ভ্রমণের সুযোগ এনেছে মারমেইড বিচ রিসোর্ট। মারমেইড বিচ রিসোর্ট মানেই সাগর, বালুকাবেলা, সূর্যোদয়, সূর্যাস্ত এবং নির্জনতাসহ প্রকৃতির সব সৌন্দর্য যেন ঠিক এক জায়গায়। আর এত সব আয়োজনের সঙ্গে এবার যোগ হলো বঙ্গোপসাগর ভ্রমণ। মারমেইড বিচ রিসোর্টে থাকলেই পর্যটকদের চাঁদের নৌকায় করে নেওয়া হবে বঙ্গোপসাগরে। এর জন্য পর্যটকদের গুণতে হবে না বাড়তি কোন অর্থও।

কক্সবাজার ভ্রমণে গেলে সৈকতের তীরে সারি সারি চাঁদের নৌকা দেখতে পাওয়া যায়। চাঁদের মতো দেখতে বলেই এর নাম ‘চাঁদের নৌকা’। নৌকাটি কক্সবাজারের ঐতিহ্য। সাগর পাড়ে ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকা এসব নৌকায় পর্যটকদের ছবি তোলার হিড়িক পড়ে।

মারমেইড বিচ রিসোর্টে রাত্রিযাপন করলেন পর্যটকরা পাবেন এই সুযোগ। চাঁদের নৌকায় করে রেজু খাল হয়ে বঙ্গোপসাগরে নেওয়া হবে তাদের। রিসোর্টে অবস্থানকালে একদিন তাদের সাগর ভ্রমণের স্বাদ দেওয়া হবে। ভ্রমণের সময় খাবার ও অন্যান্য পরিষেবাও প্রদান করা হবে।এখন পর্যন্ত নৌকায় করে পর্যটকদের সাগর ভ্রমণের কোন উদ্যোগ নেই কক্সবাজারে। জেট স্কি বা ওয়াটার বাইকে করে সাগরে ‘ঢুঁ মারা’ গেলেও তা যেন দুধের স্বাদ ঘোলে মেঠানোর মতো। এর জন্য গুণতেও হয় হাজার টাকা।

মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুল হক সোহাগ বলেন, চাঁদের নৌকাগুলো সাগর পাড়ে পড়ে থাকে। এগুলোতে করে পর্যটকদের নিয়ে সাগরে ঘোরা যা এমন উদ্যোগ কেউ নেয়নি। মারমেইড প্রথম বর্ণিল কক্সবাজারের ঐতিহ্য- চাঁদের নৌকায় করে সাগরে নিবে পর্যটকদের। আমরা পর্যটকদের সর্বোচ্চ পরিষেবা দিতে প্রস্তুত। মারমেইড বিচ রিসোর্টে অবস্থানকালে তাদের পুরো সময়টুকু আনন্দময় করে তুলতে চাই। এজন্যই সাগর ভ্রমণের এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর